মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

২৯ বছর পর ২-১ গোলে কাদিসের কাছে হেরেছে বার্সা

খেলাধুলা ডেস্ক:

১৫ বছর পর লা লিগায় ফেরা কাদিসের কাছে ২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা। দলটি সর্বশেষ ১৯৯১ সালে বার্সাকে হারিয়েছিল।

আলভারো হিমেনেসের গোলে শুরুতে কাদিস এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা। সফরকারীদের আরেকটি ভুলের সুযোগে জয়সূচক গোলটি করেন আলভারো নেগ্রেদো।

এবারের লিগে ১০ ম্যাচে এই নিয়ে চারটিতে হারল মেসিরা, যার তিনটিই প্রতিপক্ষের মাঠে।

আসরে কাদিসের এটি পঞ্চম জয়, আগের চারটি ছিল অ্যাওয়ে ম্যাচে।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সেলোনা। অষ্টম মিনিটে কর্নারে ফালোর হেড ফ্লিকে ছোট ডি-বক্সে আসা বল ঠেকাতে গিয়ে নিজেদের জালের দিকেই হেড করে বসেন তরুণ ডিফেন্ডার অস্কার মিনগেসা। গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন ঝাঁপিয়ে ঠেকানোর চেষ্টা করেছিলেন, বলে হাতও লাগিয়েছিলেন; কিন্তু গোললাইন থেকে টোকা দিয়ে বাকি কাজ সারেন হিমেনেস।

প্রথমার্ধের বাকি সময়ে প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত রাখে বার্সেলোনা। কিন্তু গোল আসেনি।

দ্বিতীয়ার্ধেও একইভাবে চলতে থাকা ম্যাচের ৫৭তম মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। ডি-বক্সে মেসির পাস পেয়ে বাঁ দিক থেকে জর্দি আলবার শট ডিফেন্ডার পেদ্রো আলকালার পায়ে লেগে দিক পাল্টে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়।

সমতায় ফিরে বার্সেলোনা ঘুরে দাঁড়াবে কী, উল্টো ৬৩তম মিনিটে আরেক ভুলে আবারও পিছিয়ে পড়ে তারা। নিজেদের ডি-বক্সে সতীর্থ ক্লেমোঁ লংলের উদ্দেশে থ্রোয়িং করেছিলেন আলবা, কিন্তু বল পায়ে নিতে পারেননি ফরাসি ডিফেন্ডার। দলকে বিপদমুক্ত করতে ছুটে আসেন টের স্টেগেন, তিনিও পারেননি, ঠান্ডা মাথায় প্রথম ছোঁয়ায় বল কেড়ে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড নেগ্রেদো।

১২ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে কাদিস। ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা।

রিয়াল ভাইয়াদলিদকে ২-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। এক ম্যাচ বেশি খেলা রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট ২৪।

রিয়াল মাদ্রিদ ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে ভিয়ারিয়াল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION