মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে গাম্বিয়ার জন্য ১২ লাখ ডলার তুলেছে ‘ওআইসি’

আন্তর্জাতিক ডেস্ক:
রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে গাম্বিয়ার জন্য ১২ লাখ ডলার তুলেছে ওআইসি

রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে গাম্বিয়ার জন্য ১২ লাখ ডলার তুলেছে ওআইসি

ঢাকা: আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে গাম্বিয়ার জন্য ১২ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।

নাইজারে (ওআইসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এ অর্থ সংগ্রহের বিষয়টি জানানো হয়েছে।

২৭-২৮ নভেম্বর নাইজারের রাজধানী নিয়ামে ওআইসির ৪৭তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে গাম্বিয়াকে সহায়তা দেওয়ার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানায় ওআইসি।

সম্মেলনে অবহিত করা হয়, রোহিঙ্গা গণহত্যা মামলায় লড়তে গাম্বিয়ার ৫০ লাখ মার্কিন ডলার প্রয়োজন। তবে ১২ লাখ মার্কিন ডলার সহায়তা এসেছে।

ওআইসি সেক্রেটারিয়েট জানায়, সৌদি আরব ৩ লাখ মার্কিন ডলার, মালয়েশিয়া, তুরস্ক ও নাইজেরিয়া প্রতিটি দেশ ১ লাখ মার্কিন ডলার, ইসলামিক সলিডারিটি ফান্ড ১ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ৫ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছে।

নাইজারের রাজধানী নিয়ামে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন সংস্থাটির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, সম্মেলনে মিয়ানমারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য তহবিল সংগ্রহের বিষয়ে আলোচনা হয়েছে।

২৭-২৮ নভেম্বর নাইজারের রাজধানী নিয়ামে ওআইসির ৪৭তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের যোগদানের কথা থাকলেও তারা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় যেতে পারেননি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION