মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

শামসুর ছক্কায় চট্টগ্রামের জয়

খেলাধুলা ডেস্ক:

জেমকন খুলনার বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচ জিতে নিল গাজী গ্রুপ চট্টগ্রাম। যে জয়ের নায়ক শামসুর রহমান শুভ। চাপের মুখে নির্ভার থেকে খেলেছেন দারুণ। শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে নায়কের বেশে মাঠ ছেড়েছেন ডানহাতি ব্যাটার।মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের দ্বিতীয় ম্যাচে ১৫৮ রান তাড়া করতে নেমে ৩ উইকেটে জিতেছে চট্টগ্রাম।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছিল চট্টগ্রাম। খুলনা ৯ উইকেটে ১৫৭ রানে পুঁজি দাঁড় করায়।

দারুণ উত্তেজনা ছড়ানো ম্যাচে শেষ ৪ ওভারে ৪৪ রান প্রয়োজন পড়ে চট্টগ্রামের। হাতে ৫ উইকেট। দুই উইকেট হারিয়ে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৯ রানের। শেষ বলে ২ রানের। এক রান নিলে হবে টাই, এমন মুহূর্তে দাঁড়িয়ে ছক্কায় ম্যাচের শেষ টানেন শামসুর।

পাঁচ নম্বরে নেমে শামসুর খেলেছেন ৪৫ রানের অপরাজিত ইনিংস। ৩০ বলে ৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। শেষ ওভারে উইকেটে এসেই মোস্তাফিজুর রহমান দারুণ এক চার হাঁকান। চট্টগ্রামের জন্য সমীকরণ সহজ করতে সেটিও দারুণ ভূমিকা রেখেছে।

এ ছাড়া মাহমুদুল হাসান জয় ১৪ বলে ২৪, মোহাম্মদ মিঠুন ২১ বলে ২৩, সৌম্য সরকার ২২ বলে ১৯ রান করেন।

খুলনার পক্ষে সাকিব আল হাসান ও শুভাগত হোম নেন সর্বাধিক ২টি করে উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, আল-আমিন হোসেন ও হাসান মাহমুদ।

এর আগে শুভাগতর শেষের ঝোড়ো ব্যাটিংয়ে দেড়শ ছাড়ানো পুঁজি পায় খুলনা। ১৪ বলে ৬ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩২ রান করেন তিনি। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ১৭ বলে ২৬, ইমরুল কায়েস ২৩ বলে ২৪, জহুরুল ইসলাম অমি ১৯ বলে ২৬ রান করেন।

চট্টগ্রামের শরিফুল ইসলাম সর্বাধিক ৩ উইকেট নেন। মোস্তাফিজুর রহমান নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন ও জিয়াউর রহমান। ম্যাচসেরা হয়েছেন শামসুর রহমান শুভ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION