মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পরীক্ষা করতে গিয়ে ড্র করেছে চেলসি

খেলাধুলা ডেস্ক:

শেষ ষোলো আগে নিশ্চিত হওয়ায় সাইড বেঞ্চের শক্তি পরীক্ষা করতে গিয়ে ড্র করেছে চেলসি। নিয়মিত একাদশের অনেককে ছাড়া খেলতে নেমে ক্রাসনোদার বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-১ ব্যবধানে শেষ করেছে তারা।

রেমি কাবেলার গোলে পিছিয়ে পড়ার পর স্বাগতিকদের সমতায় ফেরান জর্জিনিয়ো। প্রথম পর্বে রাশিয়ান দলটির মাঠে ৪-০ গোলে জিতেছিল চেলসি।

এদিন ১০টি পরিবর্তন আনেন চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ঘরের মাঠে শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও চেলসির আক্রমণে তেমন ধার ছিল না। উল্টো ২৪তম মিনিটে গোল খেয়ে বসে তারা।

ডি-বক্সে সতীর্থের পাসে ডান পায়ের শটে ক্রাসনোদারকে এগিয়ে নেন ফরাসি মিডফিল্ডার কাবেলা।

চার মিনিট পরই অবশ্য স্পট কিকে দলকে সমতায় ফেরান জর্জিনিয়ো। প্রতিপক্ষের ডি-বক্সে ট্যামি আব্রাহাম ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করতে থাকে চেলসি। শেষ দিকে টিমো ভেরনার, অলিভিয়ে জিরুদ বদলি নেমেও ব্যবধান গড়ে দিতে পারেননি।

একই সময়ে হওয়া গ্রুপের অন্য ম্যাচে ফরাসি দল রেনকে ৩-১ গোলে হারায় স্প্যানিশ ক্লাব সেভিয়া।

প্রথম ও শেষ রাউন্ডে ড্রয়ের মাঝে টানা চার ম্যাচে জেতা চেলসি গ্রুপ পর্ব শেষ করল ১৪ পয়েন্ট নিয়ে। চার জয় ও এক ড্রয়ে সেভিয়ার পয়েন্ট ১৩। ক্রাসনোদারের ৫ ও রেনের ১ পয়েন্ট।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION