শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

১০০ দিনে ১০ লাখ মানুষকে করোনার ভ্যাকসিন দেয়ার ঘোষনা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বিাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বে করোনভাইরাস আক্রান্ত দেশের তালিকায় প্রায় শুরু থেকেই শীর্ষস্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এরইমধ্যে সেখানে দেড় কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষের।

মঙ্গলবার দিলওয়ারে এক সংবাদ সম্মেলনে যোগ দেন বাইডেন। সেখানে তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেসেরাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। জানান, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাকেই পছন্দ নতুন প্রেসিডেন্টের। আর রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান হিসেবে রোচেল ওয়ালেনস্কির নাম ঘোষণা করেন।

বাইডেন বলেন, ‘আমার প্রথম ১০০ দিনে কোভিড-১৯ ভাইরাস চলে যাবে না। আমি সেই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারব না। খুব দ্রুততম সময়ে যেমন এই পরিস্থিতি তৈরি হয়নি, দ্রুততার সঙ্গে আমরা এখান থেকে বের হতেও পারব না। [তবে] আমার প্রথম ১০০ দিন রোগটির (করোনাভাইরাস) প্রাদুর্ভাব কমে যাবে এবং আমেরিকানদের জীবনেও পরিবর্তন আসতে শুরু করবে।’

বাচ্চাদের স্কুলে ফিরিয়ে নেওয়াও তার অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন বাইডেন। তবে তিনি সতর্ক করেছেন, কংগ্রেস যথাযথ ভূমিকা না নিলে তার উদ্যোগ ধীর হয়ে যেতে পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION