বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে তেলবাহী রেলের বগি লাইনচ্যুত

বশির আল মামুন, চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে রেলওয়ের দোহাজারীগামী পিডিবির শাটল ট্রেন শান্টিং (এক লাইন থেকে অন্যলাইনে নিয়ে যাওয়া) করার সময় একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়েছে। বুধবার (০৯ ডিসেম্বর) সকাল বটতলী স্টেশন থেকে একটু দুরে এ দূর্ঘটনা ঘটে। তবে এতে ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি।

তেলবাহী এ ট্রেনটি সিজিপিওয়াই থেকে লোড হয়ে দোহাজারী যাচ্ছিল। সকাল সাড়ে ৭টায় এক লাইন থেকে অন্য লাইনে নেওয়ার সময় ট্রেনটির গার্ড ব্রেকের বগির চার চাকা লাইনচ্যুত হয়। পরে রেলওয়ের প্রকৌশলীরা এসে দুপুর সাড়ে ১২টার দিকে সংস্কার করে চলাচলের উপযোগী করেন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় একটি ওভারব্রিজ আছে যেখানে মানুষজন সিগারেট খেয়ে নিচে ফেলে। যেহেতু তেলবাহী ট্রেন, তাই ট্রেনটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এক লাইন থেকে অন্য লাইনে প্রবেশ করছিলো, ওইসময় চারটি চাকা লাইনচ্যুত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION