মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ফিফার বর্ষসেরা মেসি-রোনালদো-নেভা

খেলাধুলা ডেস্ক:

২০২০ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন সবশেষ বর্ষসেরা পুরস্কারজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি, জুভেন্টাস উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো এবং বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি।পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এই তিনজনের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে গত মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও সেরা তিনে জায়গা পাননি নেইমার জুনিয়র।
প্রসঙ্গত, আগামী ১৭ ডিসেম্বর ফিফার ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ঘোষণা হবে এবারের বর্ষসেরা খেলোয়াড়ের নাম। এর আগে, গত ২৫ নভেম্বর ১১ জনের তালিকা প্রকাশ করে ফিফা।

বিশেষজ্ঞ প্যানেলের রায়ে তৈরি ওই তালিকায় মেসি, রোনালদো এবং লেভানডভস্কি ছাড়াও ছিলেন কেভিন দে ব্রুইনে, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, নেইমার, সার্জিও রামোস, মোহামেদ সালাহ, থিয়াগো আলকানতারা এবং ভার্জিল ফন ডাইক।

মনোনীতদের তালিকা

বর্ষসেরা ফুটবলার (পুরুষ)
– রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন/পোল্যান্ড)
– লিওনেল মেসি (বার্সেলোনা/ আর্জেন্টিনা)
– ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস/পর্তুগাল)

বর্ষসেরা গোলরক্ষক (পুরুষ)
– আলিসন বেকার (লিভারপুল/ ব্রাজিল)
– মানুয়েল নয়্যার (বায়ার্ন/ জার্মানি)
– ইয়ান অবলাক (অ্যাতলেটিকো/ স্লোভেনিয়া)

বর্ষসেরা কোচ (পুরুষ)
– হান্সি ফ্লিক (বায়ার্ন/জার্মানি)
– ইয়ুর্গেন ক্লপ (লিভারপুল/জার্মানি)
– মার্সেলো বিয়েলসা (লিডস/আর্জেন্টিনা)

বর্ষসেরা খেলোয়াড় (নারী)
– লুসি ব্রোঞ্জ (লিওঁ/ ম্যান সিটি/ ইংল্যান্ড)
– পেরনিল হার্ডার (ভলফসবুর্গ/ চেলসি/ ডেনমার্ক)
– ওয়েনডি রেনার্ড (লিওঁ/ ফ্রান্স)

বর্ষসেরা গোলকিপার (নারী)
– সারা বুহাদ্দি (লিওঁ/ ফ্রান্স)
– ক্রিস্টিয়ান এন্ডলার (পিএসজি/ চিলি)
– অ্যালিসা নেহের (শিকাগো/ যুক্তরাষ্ট্র)

বর্ষসেরা কোচ (নারী)
– এমা হায়েস (চেলসি/ ইংল্যান্ড)
– জাঁ-লুক ভাসো (লিওঁ/ ফ্রান্স)
– সারিয়া ভাইগমান (হল্যান্ড জাতীয় দল)

পুসকাস (বর্ষসেরা গোল)
জর্জিয়ান দে আরাসকেতা (ফ্ল্যামেঙ্গো/উরুগুয়ে)
সন হিউং মিন (টটেনহাম/দক্ষিণ কোরিয়া)
লুইস সুয়ারেজ (বার্সেলোনা/অ্যাতলেটিকো/উরুগুয়ে)

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION