শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

যুক্তরাষ্ট্রে গণহারে ভ্যাকসিন প্রয়োগ সোমবার থেকে

আন্তর্জাতিক ডেস্ক:

উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকিসন অনুমোদন করা হয়েছে। প্রথম ৩০ লাখ ডোজ ভ্যাকসিন এই সপ্তাহের মধ্যে ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোেত পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিতরণ তদারকি কর্মকর্তা জেনারেল গুস্তাভ পারনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়ার পর ইতোমধ্যেই বিশ্বজুড়ে মহামারি আকার নিয়েছে করোনাভাইরাস সংক্রমণ। কোটি কোটি মানুষকে আক্রান্ত করা এই ভাইরাস কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের প্রাণ। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত টিকাটি অনুমোদন করে যুক্তরাজ্য। গত মঙ্গলবার দেশটির সাধারণ মানুষের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ শুরু হয়েছে।

ফাইজার/বায়োএনেটেক উদ্ভাবিত ভাইরাসটি ৯৫ শতাংশ সুরক্ষা দিচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসনও (এফডিএ) ভ্যাকসিনটিকে নিরাপদ বলে মনে করছে।

এদিকে, শনিবার যুক্তরাষ্ট্র করোনায় দৈনিক মৃত্যুর রেকর্ড দাঁড়িয়েছে তিন হাজার ৩০৯ জনে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী এটাই দুনিয়ার যেকোনও স্থানে একদিেন সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

গত নভেম্বর থেকেই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু দ্রুত বাড়ছে। এমন প্রেক্ষাপটে শুক্রবার ফাইজার/বায়োএনেটেকের ভ্যাকসিন জরুরি ব্যবহার অনুমোদন করে এফডিএ। ভ্যাকসিন অনুমোদন করতে সংস্থাটির ওপর ট্রাম্প প্রশাসনের চাপ বাড়েত থাকার মধ্যে এই সিদ্ধান্ত দেওয়া হলো। এই সিদ্ধান্তকে মহামারির জন্য গুরুত্বপূর্ণ মাইলস্টোন বলে মনে করা হচ্ছে। সূত্র: বাংলাট্রিবিউন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION