রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

সহকারি জজ হলেন উখিয়ার সাইফুল ইসলাম 

দেলোয়ার হোসাইন টিসু, উখিয়া:

উখিয়ার রুমখা পালং এর হাজী পাড়ার সাইফুল ইসলাম সহকারী জজ হয়েছেন। ব্যবসায়ী জাগির হোছাইন ও মমতাজ বেগমের সন্তান সাইফুল ইসলাম গত ১২ ডিসেম্বর প্রকাশিত ১৩ তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি মেধা তালিকায় ৩৪ তম।

পরিবারের ৩ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি দ্বিতীয়। সাইফুল ইসলাম উখিয়ার পালং উচ্চ বিদ্যালয় হতে ২০০৯ সালে বানিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০১১ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে একই বিভাগে এইচএসসি পাস করার পর ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২২তম ব্যাচে। অসাধারণ মেধাবী ও আত্মপ্রত্যয়ী সাইফুল ইসলাম সেখান থেকে ২০১৬ সালে এলএল.বি. অনার্স ও ২০১৮ সালে এলএল.এম. সম্পন্ন করেন কৃতিত্বের সাথে।
এমন গৌরবময় সাফল্যের প্রতিক্রিয়ায় সাইফুল ইসলাম তাঁর প্রাতিষ্ঠানিক ও নৈতিক শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন। সুপারিশপ্রাপ্ত সহকারী জজ সাইফুল ইসলাম বলেন, “আল্লাহর অশেষ রহমতে আজকে আমি এতদূর আসতে পেরেছি আমার পিতা মাতা, শিক্ষকদের উৎসাহে। তিনি নিজেকে একজন ন্যায়বিচারক হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION