বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চউক’এ বিএনপি-জামাতিদের পদোন্নতি: আ:লীগ পন্থিরা ধরাশায়ী

বশির আল মামুন, চট্টগ্রাম ব্যূরো:
চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (চউক)এ এবার বিএনপি- জামায়াত পন্থি কর্মকর্তা- কর্মচারীরা পদোন্নতি পেয়েছেন। ধরাশায়ী হয়েছে আ:লীগ পন্থিরা । সাবেক চেয়ারম্যান বিদায় নেয়ার সময় যাদের পদোন্নতি দেয়া হয়েছে তাদের এক তৃতীয়াংশ জামাত ঘরনার কর্মকর্তা ও কর্মচারী। বর্তমানে আওয়ামী সমর্থিত চেয়ারম্যান বহাল থাকলেও অফিসিয়াল কাজ চলে জামাতিদের ইশারায়। নির্লোভ নিরহংকারী জমিদার বংশীয় চেয়ারম্যান জহিরুল আলম দোভাস চউকে যোগদান করার পর থেকে যে কয়জনকে পদোন্নতি দেয়া হয়েছে এবং ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব বন্টন করা হয়েছে তার মধ্যে অথরাইজড অফিসার দুই এর তিন জনই কর্মকর্তাই জামাতের চিহ্নিত ব্যক্তি। তাদেরমধ্যে দুইজন সহকারী অথরাইজড অফিসার দীঘ ১০/১৫ বছর যাবৎ একই পদে কর্মরত রয়েছে। ফলে তাদের দূর্ণীতি -অনিয়মে সেবা গ্রহীতারা অতিষ্ট হয়ে পড়েছে।

সূত্রে জানা গেছে, সহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসান ও দুইজন সহকারী অথরাইজড অফিসার সিন্ডিকেটের কাছে বিল্ডিং এর নকশা জমাদানকারীরা প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছে। নকশা অনুমোদনের জন্য সরকারী ফি জমা দেওয়া সত্বেও ইমারত পরিদর্শকরা তলা অনুযায়ী উৎকোচ না দিলে সাইট তদন্ত রিপোর্ট দেয় না।যেমন ৩ তলা নকশায় ১০ হাজার, ৭ তলা থেকে ১০/১১ তলা ৪০/৫০ হাজার টাকা পর্যন্ত অথরাইজড অফিসারকে ঘুষ দিতে হয় । কাগজপত্রে একটু গড়মিল থাকলে ৫/১০ লাখ টাকা পযন্ত ঘুষ আদায় করে থাকে তারা। চুড়ান্ত ভাবে অনুমোদিত ফাইল ঘুষ না দিলে সাইড ভিজিটের বাহানা দিয়ে মাসের পর মাস রেখে দেয়া হয় ইমারত পরিদর্শকের কাছে। বিধি অনুযায়ী চউক’এ ইমারত নির্মাণ কমিটির সদস্য সচিব হতে হলে নিবাহী প্রকৌশলী পদমর্যাদার কর্মকর্তাকে পদায়ন করা দরকার। সেক্ষে বিএনপি পন্থি জনৈক তত্বাবদায়ক প্রকৌশলীর কুটকৌশলে মন্ত্রনালয়কে ভুল তথ্য দিয়ে দুইজন সহকারী প্রকৌশলীকে অথরাইজড অফিসার হিসাবে পদায়ন করা হয়। যা রীতিমতো নিয়ম নীতির বাইরে।

সূত্রে আরো জানা গেছে, এই তিন কর্মকর্তার রয়েছে নিজস্ব কনসালটেন্ট ফার্ম।এই ফার্মের মাধ্যমে তারা কাজ হাতিয়ে নিয়ে নিজেদের ইচ্ছে মত কাজ করে ফায়দা লুঠছে।তাদের কাছে সকল অনিয়ম গুলোয় হচ্ছে নিয়ম। যতসব আইন শুধু সেবা গ্রহনকারীদের জন্য।এই কর্মকর্তাদের রয়েছে বহিরাগত বেশ কিছু লোকজন। তাদের মাধ্যমে এসব কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন অফিসিয়াল অনিয়ম করছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION