মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আঙুলে অস্ত্রোপচার শেষে দেশে ফিরলেন মুমিনুল

খেলাধুলা ডেস্ক:

আঙুলে অস্ত্রোপচার করিয়ে দুবাই থেকে দেশে ফিরেছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। জানুয়ারিতে সম্ভাব্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই সুস্থ হয়ে ওঠার আশায় তিনি।

গত ২৮ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মুমিনুল।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য বাংলাদেশ সফরকে ভাবনায় রেখে দ্রুত অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত হয় মুমিনুলের।

বৃহস্পতিবার দুবাইয়ে হয়ে যায় অস্ত্রোপচার। রবিবার মুমিনুল দেশে ফিরলেন।
অস্ত্রোপচার নিয়ে মুমিনুল বলেছেন, ‘এখন খুব ভালো আছি, কারণ অপারেশন খুব ভালো হয়েছে। খুব স্পর্শকাতর ছিল ইনজুরিটা। যে জায়গায় লেগেছে, ব্যাটিংয়ের জন্য ওটার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। একটু টেনশন ছিল। তবে খুব ভালোভাবেই শেষ হয়েছে সব। ’

ক্যারিবীয়দের বিপক্ষে খেলার ব্যাপারে বলেন, ‘যদিও মাত্র তিন দিন হলো, তার পরও মনে হচ্ছে রিকভারি দ্রুত হচ্ছে। কিছুদিন সাবধান থাকতে হবে।

ড্রেসিং করাতে হবে, কিছু নিয়ম মেনে চলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। ’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION