বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ৮ জনের মৃত্যুদণ্ড

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে প্রায় তিন বছর আগে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আট জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ রায় ঘোষণা করেন।

মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. বেলাল হোসেন ওরফে বিজয় (১৮), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (১৬), মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন (২৬), মো. আকসান মিয়া প্রকাশ হাসান (১৮), মো. সুজন (২০), মেহেরাজ প্রকাশ টুটুল (৩২), আয়শা মমতাজ মহলের কেয়ারটেকার মনিরুল ইসলাম মনু (৪৯) ও শাহাদাত হোসেন সৈকত (১৯)।

এদের মধ্যে শাহাদাত হোসেন সৈকত পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এম এ নাসের বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় ৮ জন আসামিকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।

প্রসঙ্গত, আকবরশাহ এলাকার ফাতেমাতুজ জোহরা হেফজুল কোরআন মহিলা মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল ফাতেমা আক্তার মীম। তাদের বাসা আকবরশাহ এলাকার কনকর্ড সি-ওয়ার্ল্ডেড রাজা কাশেমের কলোনিতে।

২০১৮ সালের ২১ জানুয়ারি রাত ১০টার দিকে আকবরশাহ এলাকার আয়শা মমতাজ মহল নামে একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশু মীমের মা রাবেয়া বেগমের করা ধর্ষণের পর হত্যা মামলায় ৮ জনের বিরুদ্ধে ২০১৯ সালে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।

এজহারভুক্ত ৮ জনের মধ্যে ৭ জন আসামিই কারাগারে আছেন। এ ঘটনায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন রাষ্ট্রপক্ষ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION