বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

চ্যাম্পিয়ন্স লিগ: মেসি-নেইমার লড়াই

খেলাধুলা ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো বা প্রি-কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষিত হয়েছে সোমবার। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফরাসি ক্লাব পিএসজিকে।অর্থাৎ এক সময়ের ক্লাব সতীর্থ লিওনেল মেসিও নেইমারের মুখোমুখি লড়াই হবে এবার।গ্রুপ পর্বে বার্সেলোনা ও জুভেন্তাস ছিল এক গ্রুপে। দ্বিতীয় লেগে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখেছে ফুটবল বিশ্ব।

২০১৭ সালেও শেষ ষোলো-তে মুখোমুখি হয়েছিল বার্সা-পিএসজি। সেবার বার্সা প্রথম পর্বে ০-৪ ব্যবধানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় পর্বের ম্যাচে ৬-১ ব্যবধানে জিতেছিল। সেই ম্যাচে নেইমার ছিলেন বার্সেলোনায়। জোড়া গোল করেছিলেন তিনি।এবার নেইমার পিএসজিকে জেতাতে আর বার্সাকে হারানোর জন্য খেলবেন।

বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ খেলবে লাৎসিওর বিপক্ষে। ম্যানচেস্টার সিটি খেলবে মনশেনগ্লাডবাখের বিপক্ষে।চেলসি মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদের। লিভারপুলকে খেলতে হবে লাইপজিগের বিপক্ষে।

ক্রিস্তিয়ানোর রোনালদোর জুভেন্তাস খেলবে পোর্তোর বিপক্ষে। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আতালান্তা। আর বরুসিয়া ডর্টমুন্ডের লড়াই হবে সেভিয়ার সঙ্গে।

১৬, ১৭, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি প্রথম লেগ অনুষ্ঠিত হবে।

কে কার মুখোমুখি:

বায়ার্ন মিউনিখ – লাৎসিও

চেলসি – আতলেতিকো মাদ্রিদ

বরুসিয়া ডর্টমুন্ড – সেভিয়া

জুভেন্টাস – পোর্তো

লিভারপুল – লাইপজিগ

ম্যানচেস্টার সিটি – মনশেনগ্লাডবাখ

পিএসজি – বার্সেলোনা

রিয়াল মাদ্রিদ – আতালান্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION