রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

কক্সবাজারে ১০ জনের করোনা শনাক্ত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।  রোববার (১০ মে) ১২৫ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১০ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।
সেখানে কক্সবাজার সদরে ৬ জন, চকরিয়ায় ১জন, পেকুয়ায় ২ জন ও উখিয়ায় ১ জন।
বাকী ১১৫ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।
পজেটিভ রিপোর্ট পাওয়া ১০ জনসহ কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯১ জন।
এর মধ্যে চকরিয়া উপজেলায় ২৫ জন, কক্সবাজার সদর উপজেলায় ২২ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, পেকুয়া উপজেলায় ১৩ জন, উখিয়া উপজেলায় ৮ জন, টেকনাফ উপজেলায় ৬ জন এবং রামু উপজেলায় ৪ জন।
কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি।
৩০ এপ্রিল ছেনু আরা বেগম নামের একজন মহিলা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION