বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
মহেশখালী উপজেলা চত্বরে প্রতিবন্ধী লকিয়ত উল্লাহকে হুইল চেয়ার ব্যবহার শিখাচ্ছেন ইউএনও জামিরুল। আবুল বশর পারভেজ :
এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জামিরুল ইসলাম । আবার ওই প্রতিবন্ধী লকিয়ত উল্লাহকে চেয়ার থেকে উঠে এসে নিজের হাতে শিখিয়ে দিলেন গাড়ী চালানো। এই দৃশ্য দেখার পর উপস্থিত সবার প্রশংসা কুড়ান ইউএনও। যারা দেখেছেন তাদের মন্তব্য সমাজে কতগুলো মানুষ থাকে যাদের ফলো করে। আর সেইসব মানুষ যদি মহৎ কাজ করে সাধারণ ব্যক্তিরা উৎসাহ পায়। এটি এমনই এক দৃষ্টান্ত।
লকিয়ত উল্লাহ তার প্রতিক্রিয়ায় বলেন, একজন প্রতিবন্ধীকে একজন ইউএনও নিজের চেয়ার থেকে উঠে এসে চেয়ার চালানো শিখানো আমার কাছে এটা মানবিকতা। কিন্তু সবচেয়ে বড় বিষয় এবং হৃদয়ে লাগে একজন প্রতিবন্ধীকে আন্তরিক মায়ায় জড়ানো স্নেহের আকর্ষণ করার মতো এই অভূতপূর্ব ভালোবাসা।
আজ রবিবার ১০শে মে সকালে উপজেলা চত্বরে কালারমারছডা ইউনিয়নের ইউনুস খালী মাইজপাডা গ্রামের আব্দুল মজিদের প্রতিবন্ধী পুত্র লকিয়ত উল্লাকে কে হুইল চেয়ারটি প্রদান করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ।
লকিয়ত উল্লাহ চেয়ার ব্যবহারের বিষয়ে জানতেন না তাই তাকে কিভাবে হুইল চেয়ার ব্যবহার করতে হয় তাও শিখিয়ে দেন ইউএনও। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয় সর্বমহলে প্রশংসিত হয়।। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্কুলছাত্র প্রতিবন্ধীর ছবি দেখেতাৎক্ষণিক ওই প্রতিবন্ধীর বাড়ি গিয়ে গিয়ে নগদ টাকা ও একটি চলাচলের জন্য গাড়ি উপহার দিয়েছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম বলেন, প্রতিবন্ধীরা সমাজে সবসময় অবহেলিত থাকে। তাই আজ এক প্রতিবন্ধীকে একটা হুইল চেয়ার দিয়েছি। অন্যদশজন মানুষের মতো তাদের পাশেও দাঁড়ানোর জন্য চেষ্টা করি। এবং আমাদের উচিত মানুষ হিসেবে প্রত্যেককে সম্মান করা ও ভালোবাসা। এটাই একজন মানুষের স্বার্থকতা।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভয়েস/জেইউ।