বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রামু উপজেলা ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ

প্রেস বিজ্ঞপ্তি:

জন্মদিনে কেক না কেটে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করল রামু উপজেলা ছাত্রলীগের জিৎময় বড়ুয়া। ১৫ই ডিসেম্বর মঙ্গলবার রামু উপজেলা ছাত্রলীগের জিৎময় বড়ুয়ার জন্মদিন উপলক্ষ্যে রামু সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন, রামু সরকারি কলেজ, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রলীগের নেতা-কর্মীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জ্যোতির্ময় বড়ুয়া রিগ্যান, কায়সার মাহমুদ, সোহরাব কামাল জাবেদ। আরো উপস্থিত ছিলেন রামু উপজেলা ছাত্রলীগের তসলিম উদ্দিন সোহেল, অর্ক বড়ুয়া সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময় সাবেক ছাত্রনেতা কায়সার মাহমুদ বলেন বাংলাদেশের ইতিহাস এবং বঙ্গবন্ধুকে জানতে হলে অবশ্যই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে। জন্মদিন উপলক্ষ্যে রামু উপজেলা ছাত্রলীগের জিৎময়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION