মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ক্রিস্তিয়ানো রোনালদো যা দেখিয়েছে?

Juventus' Portuguese forward Cristiano Ronaldo reacts at the end of the Italian Serie A football match Juventus Turin vs Atalanta Bergamo played behind closed doors on July 11, 2020 at the Juventus stadium in Turin, as the country eases its lockdown aimed at curbing the spread of the COVID-19 infection, caused by the novel coronavirus. (Photo by Marco BERTORELLO / AFP)

খেলাধুলা ডেস্ক:

এক ক্লাবের হয়ে ব্রাজিল কিংবদন্তি পেলের করা সর্বাধিক গোল (৬৪৩) ছুঁয়েছেন মেসি। তার রেকর্ডের দিনে মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদোও। যা ইতালিয়ান লিগ সিরি আ’য় সর্বশেষ দেখা গেছে ৫৯ বছর আগে!

সিরি আ’য় তার জোড়া গোলে পার্মাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে জুভেন্টাস। সেই জোড়া গোলেই এক পঞ্জিকা বর্ষে পর্তুগিজ যু্বরাজের গোল হয়ে গেছে ৩৩টি। ১৯৬১ সালে তার সমানসংখ্যক গোল করেছিলেন সাবেক জুভেন্টাস ফরোয়ার্ড ওমার সিভোরি। ৫৯ বছর পর সেই সিভোরিকেই ছুঁয়েছেন একই ক্লাবের বর্তমান তারকা।

সিরি আ’য় এক পঞ্জিকা বর্ষে সর্বাধিক গোলের রেকর্ডটি অবশ্য ফেলিস বোরেলের। ১৯৩৩ সালে ৪১টি গোল করেছিলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ গানার নরদাহলের, ১৯৫০ সালে করেছিলেন ৩৬টি। রোনালদো এই বছরের মাইফলকটি আরও সমৃদ্ধ করার সুযোগ পাবেন মঙ্গলবার। সেদিন তারা মুখোমুখি হবে ফিওরেন্তিনার।

অবশ্য গত ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় ভীষণ সমালোচিত হয়েছিলেন জুভেন্টাস প্রাণভোমরা। যার জবাবটা দিয়েছেন এই ম্যাচে। ২৩ মিনিটে প্রথম গোলটি করেছিলেন সুইডেনের ২০ বছর বয়সী ফরোয়ার্ড ডেহান কুলুসেভস্কি। ৩ মিনিট বাদেই রোনালদোর গোল। বাম প্রান্ত থেকে মোরাতার বাতাসে ভাসানো ক্রস থেকে লাফিয়ে হেড করেন। বিরতির আগে সহজ সুযোগ মিস করেন বুনোচ্চি। তবে বিরতির পর দ্বিতীয় গোল আদায়ে কোনও ভুল করেননি রোনালদো। কোনাকুনি শটে স্কোর করেন ৩-০। যা ছিল রোনালদোর মৌসুমের ১২তম গোল। জয় নিশ্চিত হয়ে যাওয়া জুভেন্টাসের শেষ গোলটি করেছেন মোরাতা। ৮৫ মিনিটে বের্নাদেস্কির ক্রস থেকে হেড করেছিলেন তিনি।

টানা দশম শিরোপার খোঁজে থাকা জুভেন্টাস ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। দুইয়ে থাকা ইন্টারেরও সমান ২৭ পয়েন্ট। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION