মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়া ওরা বাংলাদেশের সেলিব্রেটি

তথ্য ও প্রযুক্তি ডেস্ক:

টুইটার বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল সাইট বিশ্বের অন্যান্য দেশে তারকাদের জনপ্রিয়তা মাপার অন্যতম মাধ্যম হলেও বাংলাদেশে ফেইসবুকই সর্বেসর্বা। এখান থেকে জানা যায়, ডিজিটাল মাধ্যমে তারকারা ভক্তদের কাছাকাছি কতটা পৌঁছাতে পেরেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক ওয়েবসাইট সোশ্যাল বেকারসে নিয়মিত প্রকাশ করে থাকে তারকাদের অবস্থান। মূলত ফেইসবুক পেজে অনুসারীরাই হলো এর মাপকাঠি। সেখানে সেরা দশে খেলোয়াড় থেকে নায়ক-নায়িকা তো আছেনই, স্থান পেয়েছেন ধর্মীয় বক্তাও!

১ কোটি ১২ লাখ ৯৮ হাজারের বেশি ভক্ত নিয়ে শীর্ষে আছেন ক্রিকেটার সাকিব আল হাসান। পরের অবস্থানে আছেন ক্রিকেটার মুশফিকুর রহিম, তার ভক্ত ১ কোটি ৯ লাখ ৯৬ হাজারের বেশি।

কিছুদিন আগে ফোর্বসের তালিকায় স্থান পাওয়া পরী মনি হয়েছেন তৃতীয়। তার অনুসারী ৮৯ লাখ ৮৭ হাজারের বেশি। এর পর ৮৬ লাখের বেশি ফ্যান নিয়ে আছেন ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা।

পঞ্চম স্থানে আছেন গায়ক-অভিনেতা তাহসান খান, তার অনুসারী ৮২ লাখের বেশি। ক্রিকেটার নাসির হোসেনের অনুসারী ৭৩ লাখের বেশি।

সপ্তম থেকে নবম স্থানে আছেন যথাক্রমে নুসরাত ফারিয়া (৬৯ লাখ ৯৯ হাজারের বেশি), পূর্ণিমা (৪৬ লাখের বেশি) ও হানিফ সংকেত (৪৪ লাখ ৪৯ হাজারের বেশি)। দশম স্থানে আছেন ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারী, তার অনুসারী সাড়ে ৩৯ লাখের বেশি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION