মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

রাফায়েলের মাত্র ৬ সেকেন্ডেই গোল!

ক্রীড়া ডেস্ক:

ম্যাচ শুরুর বাঁশি বাজলো, চোখের পলক ফেলার আগেই এসি মিলানের গোল উদযাপন। সাসসুওলোর মাঠে সিরি আয় দ্রুততম গোলের রেকর্ড গড়লেন দলটির তরুণ পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লেয়াও। মাত্র ৬ সেকেন্ডে প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি।

এই রেকর্ড গড়ার ম্যাচে ইতালিয়ান লিগে টানা দুটি ড্রর পর ২-১ গোলে রোববার জয়ে ফিরেছে মিলান। তাতে নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের (৩০) চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে উঠলো তারা। ১৩ ম্যাচে মিলানের সংগ্রহ ৩১ পয়েন্ট।

ম্যাচ কিক অফ হতেই বল পায়ে পান হাকান চালহানোগলু। বাঁ দিক দিয়ে একটু সামনে এগিয়ে লেয়াওর দিকে বল বাড়ান তিনি। বিনা বাধায় ডিবক্সে ঢুকে ডান পায়ের শটে গোলকিপার আন্দ্রে কনসিগলিকে পরাস্ত করেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড।

ইতালির শীর্ষ লিগে এতদিন দ্রুততম গোলের রেকর্ড ছিল পাওলো পজ্জির। ২০০১ সালের ২ ডিসেম্বর ফিওরেন্তিনার বিপক্ষে ৮.৯ সেকেন্ডে তিনি গোল করেছিলেন পিয়াসেনজার হয়ে।

নবম মিনিটে দ্বিতীয় গোল হতে পারতো মিলানের। বিল্ড আপের সময় অফসাইড হওয়ায় চালহানোগলুর গোলটি বাতিল হয়। তবে স্কোর ২-০ হয়েছে ২৬তম মিনিটে অ্যালেক্সিস সায়েলমায়েকার্সের লক্ষ্যভেদে।

শেষ দিকে সাসসুওলোর পক্ষে ডোমেনিকো বেরার্দি একটি গোল শোধ দেন। চোটের কারণে এই ম্যাচে মিলান পায়নি তাদের দলের তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION