রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

টেকনাফে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১ 

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফ উপজেলার হ্নীলা নাট মোড়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৯শ’পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাট মোড়া পাড়া এলাকার নিজ বসত বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারী হলেন,হ্নীলা ইউনিয়নের নাট মোড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে শামসুল আলম (২৫)।সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
তিনি বলেন,রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা নাটমোড়া এলাকায় এক মাদক কারবারীর বাড়িতে ইয়াবা মজুদ রেখেছে।এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম ঔই বাড়িতে অভিযান চালিয়ে ৬ হাজার ৯শ’পিস ইয়াবাসহ হাতেনাতে বাড়ির মালিক শামসুল আলমকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION