রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীর হাতে অপহরণের ৮ঘন্টা পর সিপিপি’র সদস্য উদ্ধার

দেলোয়ার হোসাইন টিসু, উখিয়া:
উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘চাঁদার দাবিতে’ অপহৃত ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর স্বেচ্ছাসেবক মোহাম্মদ হোসেন (৩৬)কে উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে তাকে উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো: হেমায়েতুল ইসলাম এ সংবাদ নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে সিপিপি মোহাম্মদ হোসেনকে অপহরণ করে রোহিঙ্গারা। এরপর স্বজনদের নিকট থেকে মোবাইল ফোনে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার পর থেকে তাকে উদ্ধারে নানামুখি তৎপরতা শুরু করে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টায় ৮ ঘন্টার মাথায় উদ্ধার করতে সক্ষম হয় তারা।
ঘটনায় জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে জানান অধিনায়ক মো: হেমায়েতুল ইসলাম।
ভিকটিম মোহাম্মদ হোসেন উখিয়ার বাসিন্দা এবং কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় নিয়োজিত ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION