মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজে অনুমতি নেই বিদেশি সাংবাদিকদের

খেলাধুলা ডেস্ক:
আগামী বছর মার্চে নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। তবে এই সিরিজ কাভার করার সুযোগ পাবে না বাংলাদেশের সাংবাদিকেরা।

করোনাভাইরাসের কারণে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এই সিরিজে কোনো বিদেশি সাংবাদিককে অ্যাক্রেডিটেশন দেবে না। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

অর্থাৎ বাংলাদেশের কোনো মিডিয়া মার্চের এই সিরিজটি কাভার করার জন্য নিউজিল্যান্ড যেতে পারবেন না।

সূচি অনুযায়ী ওয়ানডে দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ। ডানেডিনে ১৩ মার্চ প্রথম ওয়ানডে খেলবে দুই দল। ওয়ানডে সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ১৭ ও ২০ মার্চ। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে, তৃতীয়টি ওয়েলিংটনে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৩ মার্চ, নেপিয়ারে। ২৬ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি হবে অকল্যান্ডে। ২৮ মার্চ শেষ টি-টোয়েন্টি হবে হ্যামিল্টনে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION