মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউটিউব থেকে ২০০ কোটি টাকা আয় শিশুর!

আন্তর্জাতিক ডেস্ক:

মাত্র নয় বছর বয়সেই কোটিপতি! অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবে না, কিন্তু মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ফোর্বসই এ খবর দিয়েছে।

গত তিন বছর ধরে লাগাতার ইউটিউব থেকে সবচেয়ে বেশি আয় করে আসছে যুক্তরাষ্ট্রের এই শিশু। কেবল ২০২০ সালেই তার রোজগার প্রায় তিন কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৫৪ কোটি টাকার বেশি।

২০১৫ সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড করে টেক্সাসের বাসিন্দা রায়ান কাজি। তখন তার বয়স মাত্র চার বছর। সেই থেকে শুরু।

ক্রমে দ্রুত বাড়তে থাকে ‘রায়ানস ওয়ার্ল্ড’-এর ভিউয়ারশিপ। আর তার আয়ও বাড়তে থাকে। তবে প্রথমে চ্যানেলটির নাম ছিল ‘রায়ান টয়স রিভিউ’। নাম থেকেই বোঝা যাচ্ছে, কোন ধরনের চ্যানেল এটি।

বাক্স থেকে খেলনা বার করে সেগুলির রিভিউ করাই রায়ানের কাজ। একবার একটি মুভি কারের রিভিউ ভাইরাল হওয়ার পরই রাতারাতি জনপ্রিয় হয়ে যায় রায়ান।

তারপর থেকে আর পেছনে ফিরে তাকানোর দরকার পড়েনি তার।
এই মুহূর্তে নয় টি ইউটিউব চ্যানেল চালায় রায়ান। তবে ‘রায়ানস ওয়ার্ল্ড’-এ সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার। চ্যানেলটিতে প্রায় ৩ কোটি মানুষ তাকে ফলো করে।

তবে রায়ানের বিরুদ্ধে অভিযোগও আছে। বলা হয়ে থাকে, অর্থের বিনিময়ে খেলনার ব্র্যান্ডের রিভিউ করে সে। এ নিয়ে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন শিগগিরই তদন্তে নামতে পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION