মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

শোয়েব আখতার ভারত দখলের বিষয়ে কি বলেছিল?

ভয়েস নিউজ ডেস্ক:

পাকিস্তানি পেসার শোয়েব আখতারের পুরোনো একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে তার লিপে পুরুষ কণ্ঠে ভারত দখলের বিষয়ে আশা প্রকাশ করতে শোনা গেছে।‘পাকিস্তান আনটোল্ড’ নামের রহস্যময় একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রচার করা হচ্ছে।

১৮ ডিসেম্বর পোস্ট করা ভিডিওটিতে ‘গাজওয়া-ই হিন্দ’কে উদ্ধৃত করে পুরুষ ভয়েসে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমাদের ধর্মগ্রন্থে ‘গাজওয়া-ই হিন্দ’ হবে বলে উল্লেখ আছে। দুবার রক্তে লাল হয়ে উঠবে অ্যাটক নদীর পানি। আফগানিস্তান থেকে সৈনিকদের দল অ্যাটকে পৌঁছাবে। সেনারা আসবে উজবেকিস্তান ও আরব থেকেও। তারপর আফগানিস্তান খোরসান থেকে লাহোর হয়ে কাশ্মীর দখল করবে তারা।’’

‘মুসলিমরা কাশ্মীর দখল করবে তারপর আমরা ভারতের দিকে যাবো, ইনশাল্লাহ।’ভিডিওটি শেয়ার করা টুইটারটির বয়স খুব বেশি নয়। গত অক্টোবরে অ্যাকাউন্টটি খোলা হয়েছে। আর ভিডিওটিও এডিটেড মনে হচ্ছে। সেখানে ‘সামা’ টিভির লোগো দেখা গেছে।

এই ভিডিও দিয়ে ভারতের শীর্ষস্থানীয় অনেক গণমাধ্যম সংবাদ প্রকাশ করলেও সত্যতা কোথাও যাচাই করা হয়নি। শোয়েব আখতারও এখনো কোনো মন্তব্য করেননি।

আইপিএল শুরু হওয়ার পর থেকে ভারত প্রসঙ্গে শোয়েবকে বেশ সাবধানী বক্তব্য দিতে দেখা যায়। অন্যদের মতো খুব একটা আক্রমণাত্মক কথা তিনি বলেন না বললেই চলে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION