বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আ’লীগের কেন্দ্রীয় কমিটিতে এক ঝাঁক তারকা

ভয়েস নিউজ ডেস্ক:

বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন বাংলা শোবিজের এক ঝাঁক তারকা।বৃহস্পতিবার এ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২০১৯-২১ মেয়াদের সেই কমিটিতে শোবিজ দুনিয়া থেকে আছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর, সাবেক প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চয়ন ইসলাম, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, জায়েদ খান, হারুনুর রশিদ, এহসানুল হক মিনু, সংগীতশিল্পী রফিকুল আলম এবং শুভ্র দেব।

সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট নাট্যনির্দেশক মঞ্চসারথী আতাউর রহমান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION