মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

শোয়েব আখতারের মুখে ভারতে প্রশংসা

খেলাধুলা ডেস্ক:

সাধারণত ভারতীয় ক্রিকেট দলের কট্টোর সমালোচক পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। নিয়মিতই ভারতীয় ক্রিকেট দল কিংবা খেলোয়াড়দের নিয়ে ঝাঁঝালো মন্তব্য করে থাকেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত এ পেসার। তবে পরিস্থিতি বদলে দিয়েছে মেলবোর্ন টেস্ট, যেখানে সহজ জয় পেয়েছে ভারত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে উড়ে গিয়েছিল ভারত। তবে ঘুরে দাঁড়িয়েছে পরের ম্যাচেই। মাত্র সাড়ে তিনদিনের মধ্যে অস্ট্রেলিয়াকে তারা হারিয়ে দিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। এ জয়ের পর শোয়েব আখতারও প্রশংসায় ভাসিয়েছেন অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলকে।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় শোয়েব বলেছেন, ‘ভারতীয় দল অস্ট্রেলিয়াকে এমনভাবে হারিয়েছে, যেমনটা কাউকে বস্তায় ভরে পেটানো হয়। চাপের সময় ক্যারেক্টার জন্ম নেয় না, ক্যারেক্টারের প্রদর্শনী করতে হয়। গভীর চাপের মুখে থেকে নিজেদের প্রতিভার প্রদর্শনী করেছে ভারত। এটাই ভারতের বিশেষত্ব।’

এই ম্যাচটিতে ভারতীয় দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি। ম্যাচে নামার পর চোট পেয়ে বাদ পড়েছেন আরেক পেসার উমেশ যাদবও। তবু সহজেই ম্যাচ জিতে নিয়ে ভারত। এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখানোয় যেন বেশি উচ্ছ্বসিত শোয়েব।

শোয়েবের ভাষ্য, ‘সবচেয়ে সেরা দিকটা ছিল যে, তারা হৃদয় দিয়ে খেলেছে। তাদের দলে তিনজন তারকা খেলোয়াড় ছিল না। কিন্তু এতে কোনো সমস্যাই হয়নি। অজিঙ্কা রাহানে নীরবেই দলটাকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। তার সাফল্যই এখন তার পক্ষে জোরে কথা বলছে। সবাই যেমন বলে, নীরবে পরিশ্রম করো এবং সাফল্যকেই তোমার হয়ে কথা বলতে দাও।’

ভারতের দুই অভিষিক্ত খেলোয়াড় মোহাম্মদ সিজার ও শুবমান গিলের প্রশংসায় শোয়েব বলেন, ‘ভারত সিরাজকে দলে নিয়েছে, সে ৫ উইকেট শিকার করেছে। সে এখনও তরুণ। বাবার শেষকৃত্যের সময় থাকতে পারেনি। তবে নিজের পারফরম্যান্স দিয়েই বাবার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এরপর আসল গিল। নিশ্চিতভাবেই ওর মধ্যে একজন বড় তারকার জন্ম হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION