বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
র্যাবের হাতে ইয়াবাসহ আটক রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মাহামুদ বেখারীর ছেলে মো: তৈয়ব। শহীদুল ইসলাম, উখিয়া:
উখিয়ার গয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ছয় হাজার পিস ইয়াবা সহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্র্যাব । উদ্ধারকৃত ইয়াবার মূল্য ঊনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা। আটককৃত হলেন উখিয়ার হাকিম পাড়া ১৪ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মাহামুদ বেখারীর ছেলে মো: তৈয়ব (১৯)। গতকাল রবিবার সন্ধ্যায় আটককৃত রোহিঙ্গা কে উখিয়া থানায় সোপর্দ করেন।
রবিবার বিকালে এ অভিযান চালানো হয়। র্র্যাব-১৫পনের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম বলেন মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
ভয়েস/জেইউ।