বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

ইউনাইটেডের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে লিভারপুল

খেলাধুলা ডেস্ক:

এবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

শিরোপা ধরে রাখার অভিযানে টানা দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল লিভারপুল। গত রাউন্ডে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে শেষ দিকে গোল খেয়ে ১-১ ড্র করেছিল তারা।

নিউক্যাসলের বিপক্ষে লিগে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল লিভারপুল।

এদিন শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না তারা। ১৩তম মিনিটে ভালো একটি সুযোগ তৈরি করে নিউক্যাসল। বাঁ দিক দিয়ে বল নিয়ে ডি-বক্সে ঢুকে কাছ থেকে ক্যালাম উইলসনের নেওয়া শট ব্লক করেন ফাবিনিয়ো।

৩৪তম মিনিটে লিভারপুলের দারুণ একটি সুযোগ নষ্ট হয়। জর্ডান হেন্ডারসনের ক্রস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে শট নেন মোহামেদ সালাহ। এগিয়ে এসে হাত বাড়িয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন নিউক্যাসল গোলরক্ষক কার্ল ডারলো।

এরপর দ্বিতীয়ার্ধেও একইভাবে গোলবঞ্চিত থাকে দুই দল ১৬ ম্যাচে ৯ জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসল।
১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি তিনে, তাদের সমান পয়েন্ট নিয়ে চারে আছে এক ম্যাচ কম খেলা এভারটন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION