শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইয়েমেনের বিমানবন্দরে হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরব থেকে ইয়েমেনের নতুন সরকারকে বহনকারী একটি বিমান ইয়েমেনের বিমানবন্দরে অবতরণের পরপরই গোলাগুলির মুখে পড়ে। সেখানে রকেট হামলাও করা হয়।

এই ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ইয়েমেনের স্বরাষ্ট্রমন্ত্রী। খবর আল জাজিরার।

অবশ্য এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই হামলায় সরকারি বিমানের কোনো ক্ষতি হয়নি এবং সরকারি কর্মকর্তাদের কেউ হতাহত হয়নি।

ইয়েমেনের নতুন সরকার বুধবার দেশে ফিরে এই হামলার শিকার হয়। দেশটির প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিকসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা আদেন বিমানবন্দরে নামতেই ব্যাপক গোলাগুলি ও একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পরপরই নতুন মন্ত্রীদের প্রেসিডেন্সিয়াল ভবনে সরিয়ে নেওয়া হয়।

গত ১৮ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছে ইয়েমেনের নতুন সরকার। সম্প্রতি সৌদি আরবে গিয়ে শপথ নিয়েছেন এ সরকারের ২৪ মন্ত্রী। সেখানে তাদের শপথ পড়িয়েছেন ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর হাদি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION