মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ফেসবুক পেজে সাকিবের রহস্যময় ছবি নিয়ে তোলপাড়

খেলাধুলা ডেস্ক:

নতুন বছরের শুরুতেই চমকে দিলেন সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রহস্যময় ছবি পোস্ট করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

যেখানে তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে গর্ভবতী অবস্থায় দেখা যাচ্ছে। ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে।

শুক্রবার (১ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন সাকিব নিজেই। সাকিব লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’ সঙ্গে একটি ছবিও যোগ করেছেন সাকিব। যেখানে স্ত্রী শিশিরের বেবি বাম্পে চুমু খেতে দেখা যাচ্ছে তাকে।

এরইমধ্যে পোস্টের নিচে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তার বন্যা বয়ে যাচ্ছে। তার মানে কি সাকিব আবারও বাবা হতে যাচ্ছেন? কিন্তু তার পক্ষ থেকে এখনও বিষয়টি খোলাসা করা হয়নি। অনেকে প্রশ্ন তুলেছেন, নাকি পুরনো ছবি দিয়ে বোকা বানালেন সাকিব?

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি। এরপর গত বছরের ২৪ এপ্রিল তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় সন্তান। তারকা দম্পতি তাদের দ্বিতীয় কন্যার নাম রেখেছেন ইরাম হাসান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION