শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের একটি লাইন ৩৭ বছর পর বদলে গেল

অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত।

আন্তর্জাতিক ডেস্ক:
অস্ট্রেলিয়া তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। শুক্রবার (১ জানুয়ারি) জাতীয় সঙ্গীতের একটি লাইনের একটি শব্দ পরিবর্তনের বিষয়টি দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা দিয়ে জানান। যদিও এই ঘোষণার পর মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে। এমন পরিবর্তনে আদিবাসীরা খুশি হলেও অনেক আধুনিক অস্ট্রেলিয়ানরা অসুখী হয়েছেন। খবর আল জাজিরার।

অস্ট্রেলিয়ার বর্তমান জাতীয় সঙ্গীতে একটি লাইন ছিল এ রকম ‘for we are young and free’ (আমরা তরুণ ও মুক্ত)। সেটি বদলে করা হয়েছে ‘for we are one and free’ (আমরা এক ও মুক্ত) এবং এটি শুক্রবার থেকেই কার্যকর করা হয়েছে। সবশেষ ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তন আনা হয়েছিল। ৩৭ বছর পর আবার পরিবর্তন আনা হলো।

মূলত অস্ট্রেলিয়ার আদিম অধীবাসীদের স্বীকৃতি দিতেই এই পরিবর্তন আনা হয়েছে।

মরিসন এ বিষয়ে সংবাদ মাধ্যমে লিখেছেন, ‘আধুনিক জাতি হিসেবে অস্ট্রেলিয়ার বয়স খুব বেশি নয়, কিন্তু আমাদের রয়েছে প্রাচীন গল্প ও ইতিহাস। যা প্রাগ-ঐতিহাসিক। যা প্রত্যেকটি প্রথম শ্রেণির জাতির ছিল এবং রয়েছে। আমরা আমাদের পূর্বপুরুষদের, আমাদের আদিবাসীদের স্বীকৃতি ও সম্মানের বিষয়টি এই বাক্যের মাধ্যমে স্বীকার করছি। তাদের প্রতি সম্মান জানাচ্ছি।’

‘তরুণ ও মুক্ত থেকে এক ও মুক্ত’ পরিবর্তন হয়তো খুব বড় কোনো পরিবর্তন নয়। কিন্তু আমি মনে করি এই পরিবর্তন আদিবাসীদের জন্য বিরাট কিছু।’ যোগ করেন তিনি।

অস্ট্রেলিয়ার বর্তমান জাতীয় সংগীতটি পিটার ডডস ম্যাক-করমিক ১৮৮৭ সালে লিখেছিলেন। ১৯৮৪ সালে ঔপনিবেশিক জাতীয় সঙ্গীত ‘গড সেভ দ্য কুইন’ পরিবর্তন করে এটিকে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়েছিল। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION