মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আজ উইন্ডিজ সিরিজের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক:
ঘরের মাঠে বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা খেলবে তিন ওয়ানডে ও দুই টেস্ট। বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড রোববার ঘোষণা করা হবে।

রাইজিংবিডিকে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জানা গেছে, ২৪ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে। যেখানে প্রাধান্য পাচ্ছে ওয়ানডে দলের ক্রিকেটাররাই। আলোচনায় থাকা মাশরাফি বিন মুর্তজাকে প্রাথমিক দলে রাখা হচ্ছে এমন নিশ্চয়তা পাওয়া গেছে বিসিবির বিশেষ সূত্র থেকে। দলে ফিরছেন নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্তি হওয়া সাকিব আল হাসানও।

তবে মাশরাফিকে ১৭ সদস্যের মূল দলে রাখা হবে কিনা এখনও তা নিশ্চিত নয়। প্রাথমিক দলকে দুই গ্রুপে ভাগ করে আগামী ১৪ ও ১৬ জানুয়ারি মিরপুরে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিশ্চিতভাবেই চূড়ান্ত দল বাছাইয়ে বড় ভূমিকা পালন করবে। ১৬ জানুয়ারি ম্যাচের পর ১৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার কথা রয়েছে।

৫ ও ৬ জানুয়ারি ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দেবেন। পরদিন তাদের করোনা পরীক্ষা হবে। ৮ জানুয়ারি থেকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন ক্রিকেটাররা। একদিন বিরতির পর ১০ জানুয়ারি থেকে টানা অনুশীলন। মাঝে খেলবে দুইটি প্রস্তুতি ম্যাচ।

দলের সঙ্গে যোগ দিতে ট্রেনার নিকোলাস লি ও ফিজিও জুলিয়ান কেলাফতে। শুক্রবার বাংলাদেশে পা রাখবেন কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন। স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরিকে পাওয়া যাবে না এ সিরিজে। মার্চে বাংলাদেশ নিউ জিল্যান্ড সফর করবে। সেই সময়ে চুক্তির ৪০ দিনের কাজ করবেন ভেট্টরি।

আগামী ১০ জানুয়ারি সফরকারীরা বাংলাদেশে আসবেন। কোয়ারেন্টাইন শেষে ২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই। শেষ দুটি ওয়ানডে ২২ ও ২৫ জানুয়ারি। প্রথম দুই ম্যাচ মিরপুরে হলেও শেষটি হবে চট্টগ্রামে। বন্দরনগরীতেই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ৩ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরবে দুই দল।

বাংলাদেশের সম্ভাব্য প্রাথমিক দল: তামিম ইকবাল, লিটন কুমার দাশ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মিথুন আলী, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান, ইরফান শুক্কুর, নাঈম শেখ, ইয়াসির আলী রাব্বী, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, ইবাদত হোসেন, সুমন খান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION