বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

জনতার সহযোগিতায় চম্পা ধর্ষণ ও হত্যা মামলার আসামী সাজ্জাদ আটক

চম্পা ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম আসামী সাজ্জাদ।

মোঃ ফারুক, পেকুয়া :

চকরিয়ায় চম্পা খাতুন (১৮) নামে এক তরুণীকে চলন্ত সিএনজিতে ধর্ষণ ও হত্যার ঘটনায় অন্যতম আসামী সাজ্জাদ হোছাইনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১১মে) সকাল ১০টার দিকে সদর শেখের কিল্লা ঘোনা এলাকার স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশে দেয়। গ্রেফতার সাজ্জাদ হোছাইন একই এলাকার আবুল হোসেনের ছেলে। গত ৬ মে চকরিয়ার কোনাখালী ইউনিয়ন এলাকার বিশ্বরোডে খরুলিয়ার তরুণী চম্পাকে ধর্ষণের পর ও হত্যা করা হয়।

স্থানীয় কয়েকজন এলাকাবাসী বলেন, তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন চম্পাকে ধর্ষণ পরবর্তি হত্যার ঘটনায় সাজ্জাদ জড়িত। এছাড়াও এঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার সিএনজি চালক জয়নাল আবদীন তার স্বীকারোক্তিতে সাজ্জাদ নামে অপর একজন জড়িত বলে জানান। র‌্যাব প্রশাসনও বেশ কয়েকবার তার বাড়িতে তল্লাশি করে তাকে পায়নি। তারপর থেকে স্থানীয়রা সেই কোথায় যায় এবং কোথায় থাকে তার দিকে নজর দেন। সর্বশেষ সোমবার সকালে র‌্যাবের একটি দল তার চাচাতো ভাই প্রতিবন্ধী নেজাম উদ্দিন ও আবদু রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। তারপর থেকে পরিবারের লোকজন ও এলাকাবাসীরা তাকে ধরার জন্য ওঠেপড়ে লাগে। সকাল ১০টার দিকে শেখের কিল্লা ঘোনার একটি বাড়ি থেকে তাকে আটক করে। পরে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জনতার হাত থেকে তাকে থানায় নিয়ে আসেন।

পেকুয়া থানার পরিদর্শক(তদন্ত) মিজানুর রহমান বলেন, সকালে স্থানীয়রাই এই ব্যক্তিকে ধরে পুলিশে খবর দিয়েছে। উপ-পরিদর্শক সনজিত চন্দ্র নাথ একদল পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসা হয়েছে। ইতোমধ্যে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION