মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের জার্সি এবং লোগো উন্মোচন করলেন মেয়র মুজিব

প্রেস বিজ্ঞপ্তি:

মুজিব শতবর্ষ উপলক্ষে কক্সবাজার পৌরসভার উদ্যোগে আগামী ১৫ জানুয়ারী থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এর লোগো এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের জার্সি উন্মোচন করেছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কক্সবাজার পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্টের আহবায়ক কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির। এসময় প্যানেল মেয়র-১ মাহবু্বুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র-৩ শাহেনা আকতার পাখি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, কাউন্সিলর ইয়াছমিন আক্তার, জাহেদা আকতার ও জেলার আট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকগণসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION