বুধবার, ১৭ Jun ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

ভয়েস নিউজ ডেস্ক:

অর্থ আত্মসাৎসহ দুর্নীতির দায়ে অভিযুক্ত বিদেশে পলাতক পি কে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।শুক্রবার (০৮ জানুয়ারি) বাংলাদেশ পু‌লি‌শের অনু‌রো‌ধে পি কে হালদা‌রের বিরু‌দ্ধে এই রেড নো‌টিশ জারি করা হয়।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, পি কে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের কাছে আবেদন করেছিলো। সেই আবেদনে আমরা তার সাম্ভাব্য লোকেশন, দুর্নীতি দমন কমিশনের মামলাসহ অপরাপর যেসসব অভিযোগ রয়েছে তার সবকিছুই আমরা উল্লেখ করে দিয়েছি।

আমাদের আবেদনটি ইন্টারপোলের একটি বিশেষ কমিটি পর্যালোচনা করেছে। পর্যালোচনা সাপেক্ষে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে।

ইন্টারপোলের এই রেড নোটিশটি আগামী ৫ বছরের জন্য জারি থাকবে। বিভিন্ন দেশে যেখানে ইন্টারপোলের শাখা রয়েছে সেসব অফিসে এই রেড নোটিশ ইতোমধ্যে পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION