শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমান সাগরে বিধ্বস্ত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
৬২ আরোহী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ার বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। শনিবার দেশটির যোগাযোগমন্ত্রী বুদি কারায়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার রাজধানী জাকার্তার বিমান বন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর দ্য সিউইজায়া এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। এটি জাকার্তা থেকে পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাকে যাচ্ছিল। উড্ডয়নের চার মিনিটের মাথায় এটি তিন হাজার মিটার নিচে নেমে এসেছিল।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানিয়েছেন, জাকার্তার বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে জাভা সাগরের লাকি আইল্যান্ডের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

উদ্ধারকারী সংস্থা বাসারনাস এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার শিকার ব্যক্তিদের খোঁজে তারা ওই এলাকা লোক পাঠাবে।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে, একটি বিস্ফোরণের শব্দ তারা শুনতে পেয়েছেন।

সোলিহিন নামে এক জেলে বলেছেন, ‘বিমানটি বজ্রপাতের মতো সাগরে পড়েছে এবং পানিতে বিস্ফোরিত হয়েছে। এটি আমাদের খুব কাছে ছিল।’ সূত্র;রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION