সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কোটবাজারে রোহিঙ্গার হাতে স্থানীয় দোকান কর্মচারি খুন

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ায় ফোরকান আহমদ ওরফে কালু (২২) নামের এক স্থানীয় দোকান কর্মচারিকে জবাই করে টাকা লুট করে নিয়ে পালিয়েছে অপর সহযোগী রোহিঙ্গা কর্মচারি। রবিবার (১০ জানুয়ারি) ভোররাতে কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার দক্ষিণ ষ্টেশনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত দোকান কর্মচারি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের তেলিপাড়া এলাকার বশির আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, উখিয়ার কোটবাজার দক্ষিন ষ্টেশনের স্থানীয় ব্যবসায়ী শাহ আলমের মালিকানাধীন একটি ডেকোরেশনের দোকানে স্থানীয় ও রোহিঙ্গা কর্মচারিরা কাজ করত দীর্ঘদিন ধরে। একারণে রাতে এক সাথে ওই ডেকোরেশনের দোকানে ঘুমাই। সর্বশেষ রবিবার ভোররাতের যেকোন সময়ে স্থানীয় কর্মচারি ফোরকান আহমদ ওরফে কালু (২২) কে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করে অপর রোহিঙ্গা কর্মচারি। এসময় দোকানে থাকা ৪৫ হাজার নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া রোহিঙ্গা কর্মচারির পরিচয় জানা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।

উখিয়া থানার ওসি আহমদ সন্জুর মোরশেদ জানান, খবর পেয়ে পুলিশ রবিবার বেলা ১১টার দিতে মৃতদেহটি উদ্ধার করেছে। ধারনা করা হচ্ছে টাকার লোভে তাকে হত্যা করা হয়েছে। আসামীদের ধরার চেষ্টা চলছে। দোকান মালিক শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহটি কক্সবাজার জেলা হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION