বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ফখরুলের ‍অভিযোগ,ভ‌্যাকসিন আমদানিতে মধ্যস্বত্বভোগী নিয়োগ দুর্নীতির জন্য

মীর্জা ফখরুল, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

করোনার ভ‌্যাকসিন সরাসরি সরকারিভাবে আমদানি না করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ভ্যাকসিন সরকার সরাসরি না কিনে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়েছে। এর মাধ্যমে জনগণের অর্থ নয়-ছয় করে দুর্নীতির ক্ষেত্র তৈরি করা হয়েছে।’

রোববার (১০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘সরকারি সুবিধাভোগী পদবিধারী মধ্য স্বত্বভোগী নিয়োগ নিয়ে নীতিগতভাবেই শুধু নয়, আইনগতভাবেও অপরাধমূলক একটা কাজ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মানুষের জীবন রক্ষাকারী ভ্যাকসিন আমদানি প্রক্রিয়ায় অস্পষ্টতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে জনগণের এই টিকাপ্রাপ্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ভ্যাকসিন করে আসবে, তা নিয়ে গোটা জাতির সঙ্গে আমরাও চরমভাবে উদ্বিগ্ন। এখন পর্যন্ত সরকার কোনো সুনির্দিষ্ট সময়ও নির্ধারণ করতে পারেনি। এখন পর্যন্ত ভারত থেকে যে টিকা আনা হবে, তারও কোনো নিশ্চিয়তা পাইনি। কারণ ভারতের হাইকমিশনার বলেছেন, তাদের চাহিদা মেটানো হবে আগে। তাদের পররাষ্ট্র সচিবও একই কথা বলছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা পত্র-পত্রিকায় দেখছি যে, শ্রীলংকার সঙ্গে তারা চুক্তি করেছে যে, শ্রীলংকাকে তারা অগ্রাধিকার দেবে।’ এ বিষয়ে বাংলাদেশের মানুষকে আবারও প্রতারণার শিকার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION