বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়া-পেকুয়ার প্রত্যন্ত অঞ্চলকে নৌকার ঘাঁটিতে পরিণত করতে হবে-এমপি জাফর আলম

ছোটন কান্তি নাথ:
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, চকরিয়া ও পেকুয়া উপজেলা প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলকে আওয়ামী লীগ তথা নৌকার ঘাঁটি হিসেবে পরিণত করতে হবে।
এজন্য দলীয় নেতাকর্মীদের মধ্যে ইস্পাত-কঠিন ঐক্য গড়ে তুলে আগামীতে তৃণমূলকেও সুসংগঠিত করে এগিয়ে যেতে হবে। যাতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ যে কোন নির্বাচনে দলীয় প্রতীকের প্রার্থীকে জিতিয়ে আনা যায়।
এমপি জাফর আলম আজ রবিবার সকালে চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনকালে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ জামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ জাফর আলম সিআইপির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ জাফর আলম আরো বলেন, এই চিরিঙ্গা ইউনিয়নে অতীতে নির্দিষ্ট কোন দলীয় কার্যালয় ছিল না। বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর কমিটির সভাপতি জামাল হোসেন চৌধুরীর একান্ত প্রচেষ্টায় এবং আমার ব্যক্তিগত সহায়তায় আজ চিরিঙ্গা ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের স্থায়ী একটি ঠিকানা হয়েছে। এখন থেকে দলের যে কোন কর্মসূচীসহ সাংগঠনিক কর্মকাণ্ড এই কার্যালয়ে বসে পরিচালিত হবে।
মোনাজাতের মাধ্যমে দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মৌলানা এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা শেখ সালাহউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক রুহুল আমিন হাওলাদার, সাবেক মেম্বার হাবিব উল্লাহ, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আওতাধীন ৯ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এক নম্বর ওয়ার্ডের কামাল হোসেন ও দিদারুল ইসলাম, দুই নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিন মেম্বার ও মোবারক হোসেন ছুট্টু, তিন নম্বর ওয়ার্ডের ওসমান গণি ও জামাল উদ্দিন, চার নম্বর ওয়ার্ডের আবদুল গণি সওদাগর ও জহুর আহমদ, পাঁচ নম্বর ওয়ার্ডের হাজি নুরুল আমিন ও নাছির আহমদ, ছয় নম্বর ওয়ার্ডের কামাল হোসেন ও সাবেক মেম্বার নুরুল আবছার, সাত নম্বর ওয়ার্ডের  মীর কাশেম মেম্বার ও শাহাব উদ্দিন, আট নম্বর ওয়ার্ডের নাজেম উদ্দিন মেম্বার ও বশির আহমদ এবং ৯ নম্বর ওয়ার্ডের আলী হোসেন মেম্বার ও মৌলানা ইউসুফ। এছাড়াও স্থানীয় সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরাও দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION