মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ইনজুরি: অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে পড়ল জাদেজা

খেলাধুলা ডেস্ক:

ইনজুরি জর্জরিত দল নিয়েই সিডনিতে জয়ের সমান ড্র করেছে ভারত। একে তো দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি নেই।অন্যদিকে একের পর এক তারকার ইনজুরির কারণে সফর শেষ হয়েছে। এবার এই তালিকায় যোগ হলেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
সিডনি টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ের সময় পেসার মিচেল স্টার্কের বলে চোট পান জাদেজা। ফিজিওর সঙ্গে আলোচনা করে এরপরও ব্যাটিং চালিয়ে যান। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার। ভারতের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট করার সম্ভাবনা ছিল না বললেই চলে। অবশ্য তাকে ছাড়াই শেষ দিনে অবিশ্বাস্যভাবে ম্যাচ ড্র করে ভারত।

সোমবার রাতে বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিডনিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন জাদেজা। এরপর দেশে ফিরে ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া। চোটের কারণে এই সিরিজে ভারত শুরু থেকেই পায়নি সবচেয়ে অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মাকে। এছাড়া ছিটকে গেছেন মোহাম্মদ শামি, উমেশ যাদবের মতো তারকা পেসাররা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION