রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চুলের যত্নে কপি

লাইফস্টাইল ডেস্ক:

এক মগ কফি হলে সারাদিন চাঙা থাকি আমরা। অনেকে রাত জেগে কাজ করতে হলেও সঙ্গী করেন প্রিয় পানীয়।

এটি শুধু শরীর নয়, চুলের স্বাস্থ্যও ভালো রাখে।  চুলের স্বাস্থ্য ভালো রাখতে রুক্ষতা কমাতে এই শীতে বেশ যুদ্ধ করতে হয়।

আর যুদ্ধ করতে হবে না, এবার রুক্ষতাকে জয় করুন মাত্র এক মগ কফিতে।  চুল ক্ষতিগ্রস্ত হলে কফি দিয়েই সেই সমস্যা মেটানো যাবে।

কফি দিয়ে কীভাবে চুলের যত্ন নেবেন-
চুল পড়া রোধ করে, চুল ঘন ও মসৃণ করে। নতুন চুল গজাতেও সাহায্য করে।

চুলের রং হিসেবেও ব্যবহার করতে পারেন কফি। কফি দিয়ে চুল ধুলে তা চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
কীভাবে প্যাক বানাবেন প্রথমে ২ টেবিল চামচ গ্রাউন্ড কফি ও ১ কাপ জল নিন। এবার ১ কাপ কফি তৈরি করে তা ঠাণ্ডা হতে দিন। মাথায় ভালো করে শ্যাম্পু করে মাথা মুছে, চুল থেকে অতিরিক্ত পানি ঝরিয়ে ফেলুন। এরপর মাথার ত্বকে এবং চুলে ঠাণ্ডা কফি ঢালুন। পাঁচ মিনিট ম্যাসাজ করুন। ৩০ মিনিট চুল ঢেকে রাখুন। তারপর হালকা গরম পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে শুকিয়ে নিন। দ্রুত ফলাফলের জন্য সপ্তাহে ২-৩ বার এটি করতে পারেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION