বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশে পৌর নির্বাচনে প্রার্থী যারা

ভয়েস নিউজ ডেস্ক:

আসন্ন সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়েছে।বুধবার (১৩ জানুয়ারি) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে মেয়র পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাতকানিয়ায় বর্তমান পৌর মেয়র ও দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, পটিয়ায় মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আইয়ু্ব বাবুল ও চন্দনাইশে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মু. মাহবুবুল আলম।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়েছে। সাতকানিয়ায় মোহাম্মদ জোবায়ের, পটিয়ায় মো. আইয়ু্ব বাবুল ও চন্দনাইশে মু. মাহবুবুল আলম মনোনয়ন পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION