বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

মাদক বিরোধী পোষ্টারিংকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে পোস্টারিং করায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আশিকুর রহমান রোহিত (২০) নামের এক কলেজছাত্রর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারী) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আশিক নগরীর এমইএস কলেজ ছাত্রলীগ কর্মী ও বাকলিয়া থানার ডিসি রোডের বাসিন্দা বলে জানা গেছে। এদিকে এ হত্যাকান্ডেকে কেন্দ্র করে সকাল ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা চকবাজার গুলজার মোড়ে সড়ক অবরোধ ওর বিক্ষোভ করে। তারা ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন জানান, গত ৮ জানুয়ারী শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার দেওয়ান বাজারের কেডিএস গলিতে পূর্ব শত্রæতার জের ধরে এবং মাদক সংক্রান্ত বিরোধে রোহিতকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুত্বর আহত হন।
ওসি আরও বলেন, এমইএস কলেজের একদশ শ্রেণির ছাত্র রোহিতের ওপর হামলার ঘটনায় তার বড় ভাই জাহিদুর রহমান তিন জনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা হলেন সাহাবু প্রকাশ কালা সাহাবু (২৬), মো.বাবু (২১) ও মো .মহিউদ্দিন (৩৫)।

রোহিতের বড় ভাই জাহিদুর রহমান জানান, গত ৫ জানুযারি স্থানীয় ক্রীড়া সংগঠন মা মনি ক্লাবের পক্ষ থেকে এলাকায় মাদকবিরোধী পোস্টারিং করে রোহিত। পরে এসব পোস্টার আসামিরা ছিঁড়ে ফেলতে গেলে রোহিত বাধা দেয়। সেদিন তাকে দেখে নেয়ার হুমকি দেয় আসামিরা। পরে শুক্রবার বিকেলে পরিকল্পিতভাবে তারা হামলা চালায় রোহিতের ওপর। এসময় রোহিতের পেটে ও পিঠে মারাত্মকভাবে ছুরির আঘাত লাগলে তাকে উদ্ধার করে চমেকে ভর্তি করা হয়। ৮দিন মৃত্যু সাথে পাঞ্জালড়ে শুক্রবার সকালে আমার ভাই মারা যায়।

এদিকে সড়ক অবরোধকালে নগর যুবলীগ নেতা সাকিবুর রহমান বলেন, আশিকুর রহমান রোহিতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রোহিতের হত্যাকারী মহিউদ্দিন, বাবু এবং সাবু এখনও গ্রেফতার হলোনা কেন? তার হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার চাই।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION