মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টেকনাফ উপজেলা ফুটবল দলের জয়

ভয়েস প্রতিবেদক:
ফুটবল গোলের খেলা সেই কথাকে বাস্তবে পরিণত হয়েছে ১৬ জানুয়ারী কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমীন স্টেডিয়ামে মহেশখালী বনাম টেকনাফের মধ্যেকার খেলায়। এতে মহেশখালী দল গোল করেছে ২ টি এবং টেকনাফ গোল করেছে ৩ টি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে‘র জন্মশত বার্ষিকি উলপক্ষ্যে কক্সবাজার পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বীতিয় দিনের খেলায় টেকনাফ উপজেলা ফুটবল দলের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ফেভারিট মহেশখালী উপজেলা ফুটবল।

শনিবার বিকাল ৩ টায় শুরু হওয়া খেলার শুরু থেকে অনেকটা গুছালো এবং ভাল খেলা দেখিয়েছে মহেশখালী দলে খেলোয়াড়রা। তবে ভাল খেলেও প্রথম গোলটি হজম করতে হয় ভুলের মানুল হিসাবে প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে সব খেলোয়াড় উঠে খেলতে গিয়ে টেকনাফ দলের নির্ভরযোগ্য খেলোয়াড় দিদার অনেকটা ফাঁকা পোস্টে লম্বাসটে গোল করে টেকনাফ দলকে এগিয়ে নিয়ে যায়। তবে গোল শুধ করতে বেশি সময় নেয় নি মহেশখালী। ফরেন খেলোয়াড় আব্বাস টেকনাফের গোল কিপার কে বোকা বানিয়ে বল জালে জড়ালে খেলায় সমতা হয় ১-১ গোলে। বিরতী থেকে ফিরে আবারো উভয় দল ভাল খেলে।

আবার মহেশখালীর পক্ষে আদিব চমৎকার গোল করে ২-১ গোলের লিড এনে দেয়, দর্শকদের ধারনায় ছিল মহেশখালী দলের জয় নিশ্চিত, তবে ফুটবল যে অঘটনের খেলা তার প্রমান হয়েছে আবারো মহেশখালীর ডি বক্সের ভেতরে বল হাতে লাগায় ফেনাল্টি পায় টেকনাফ আর সেই গোল করতে ভুল করেছি বিদেশী রিকোর্ট ক্যাচিং। ২-২ গোলে সময় থাকা কালীন শেষ পেরেকট ঠুকে দেয় টেকনাফের নির্ভরযোগ্য তারকা খেলোয়াড় জাহাঙ্গির শেষ কয়েক মিনিট আগে চমৎকার সেন্টার করে বল জালে জড়ালে ৩-২ গোলে লিট নেয় টেকনাফ। আর সেই গোলেই বিদায় ঘন্টা বেজে যায় মহেশখালীর।। আজকের খেলা সদর উপজেলা বনাম পেকুয়া উপজেলা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION