বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

তারেক-ফখরুল সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা মামলার আবেদন

ভয়েস নিউজ ডেস্ক:

হত্যাচেষ্টার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

মামলার অন‌্য আসামিরা হলেন—বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি রবিউল আওয়াল সোহেল, জামায়াতে ইসলামীর নেতা হাফেজ মো. আফজাল হোসেন, মো. মজিবুর রহমান, মো. আব্দুল করিম ও মো. আব্দুল হালিম। এছাড়াও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এ বছরের ১০ জানুয়ারি এবি সিদ্দিকী রাজধানীর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে কেনাকাটা করতে যান। এ সময় এক যুবক এসে সালাম দিয়ে বলে, ‘আপনি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী? আপনি কি সেই ব্যক্তি, যিনি খালেদ জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেছেন।’ ওই যুবকের গতিবিধি নিয়ে সন্দেহ হয় এবি সিদ্দিকীর। তিনি দ্রুত গাড়িতে এসে বসেন। ওই যুবক গাড়ি থামাতে বলেন। ড্রাইভার গাড়ি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে ওই যুবকের সহযোগীরা ‘ধর’ ‘ধর’ বলে দৌড়াতে থাকে। তারা বলে, ‘ওই শালাকে (এবি সিদ্দিকী) ধরে রবিউল স্যারের কাছে নিয়ে যেতে হবে। তারেক রহমানের নামে আগেও কয়েকটি মামলা করেছে। ওকে আজকে পেয়েছি। যে করেই হোক নিয়ে যেতে হবে, হাতছাড়া করা যাবে না।’ বাদী পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তারা সবাই রবিউল আলম সোহেলের ক‌্যাডার। তাদের উদ্দেশ্য ছিল বাদীকে ধরে রবিউল টাওয়ারে নিয়ে খুন করা।এবি সিদ্দিকী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION