মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মেসির ‘প্রথম’ লালকার্ডের দিন শিরোপা খোয়াল বার্সা

খেলাধুলা ডেস্ক:

বার্সেলোনায় নিজের ক্যারিয়ারে প্রথমবার লালকার্ড দেখে লিওনেল মেসির মাঠ ছাড়ার দিন আথলেতিক বিলবাওয়ের কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারিয়েছে দলটি।

বার্সার হয়ে ৭৫৩তম ম্যাচ খেলার দিন অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ভিএআর দেখে বার্সা তারকাকে লালকার্ড দেখান রেফারি।

সেভিয়ায় রবিবার রাতের ফাইনালে ৩-২ গোলে জিতেছে বিলবাও। তৃতীয়বারের মতো এর শিরোপা জিতল দলটি।

অ্যান্থনিও গ্রিজমান বার্সাকে দুইবার এগিয়ে দেন। প্রথমবার অস্কার দে মার্কোসের গোলে সমতায় ফেরার পর ৯০তম মিনিটে আসিয়েরের কল্যাণে শিরোপা লড়াইয়ে ফেরে বিলবাও। আর সবশেষে ইনাকি উইলিয়ামস জয়সূচক গোলটি করেন।

৪০তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় বার্সেলোনা। মেসির বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে শট না নিয়ে ফিরতি পাস দেন জর্দি আলবা। তবে প্রতিপক্ষের বাধার মুখে ঠিকমতো শট নিতে পারেননি বার্সেলোনা অধিনায়ক। বিলবাও ডিফেন্ডাররাও পারেনি বিপদমুক্ত করতে, ফাঁকায় বল পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন গ্রিজমান।কিছুক্ষণ পরেই বিলবাওকে সমতায় ফেরান মার্কোস।

৭৭তম মিনিটে ফের এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে আলবার ছয় গজ বক্সের মুখে বাড়ানো নিচু পাস ফাঁকায় পেয়ে প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন গ্রিজমান।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডান দিক থেকে ইকের মুনিয়াইনের দারুণ ফ্রি-কিকে কাছ থেকে বলে পা লাগিয়ে আবার বিলবাওকে সমতায় ফেরান আসিয়ের।

হারের মুখ থেকে ঘুরে দাঁড়ানো বিলবাও অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ইনাকির অসাধারণ নৈপুণ্যে এগিয়ে যায়। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে জায়গা বানিয়ে জোরালো কোনাকুনি শট নেন স্প্যানিশ ফরোয়ার্ড; বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

খেলা যখন অতিরিক্ত সময়ে তখন প্রথম মিনিটে মেজাজ হারান মেসি। আসিয়েরকে অহেতুক আঘাত করেন। ভিএআরের সাহায্যে তাকে লাল কার্ড দেখান রেফারি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION