শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
হোয়াইট হাউস ছাড়লেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে স্থানীয় সময় বুধবার সকালে হোয়াইট হাউস থেকে পাকাপোক্তভাবে বিদায় নিয়েছেন তিনি।

বুধবার সকালে ট্রাম্প এবং মেলানিয়াকে নিতে হোয়াইট হাউসে অবতরণ করে মেরিন ওয়ান হেলিকপ্টার। এই কপ্টারে করে মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রিউতে অবতরণ করেন ট্রাম্প ও মেলানিয়া। সেখানে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ দিন উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত এক সপ্তাহের মধ্যে ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে কোথাও বের হতে দেখা যায়নি। এক সপ্তাহ পর তিনি শেষবারের মতো হোয়াইট হাউস থেকে বিদায় নিলেন। জয়েন্ট বেস অ্যান্ড্রিউয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা ট্রাম্পের। এরপর সেখান থেকে তিনি যাবেন ফ্লোরিডার পাম বিচে।

ফলে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস যখন শপথ নেবেন তখন হোয়াইট হাউস থেকে বহু দূরে থাকবেন ট্রাম্প। ফলে গত দেড় শতাব্দী ধরে তিনিই প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে তার পরবর্তী উত্তরসূরির শপথ অনুষ্ঠানে থাকছেন না।

হোয়াইট হাউস ছাড়ার পর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোথায় যাবেন, তার পরবর্তী দিনগুলো কোথায় কাটবে তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। ইতোমধ্যে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে যে, ক্ষমতা ছাড়ার পর ফ্লোরিডায় পাকাপোক্তভাবে থাকার পরিকল্পনা নিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সকালেই তার হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার কথা। বেশকিছু গণমাধ্যমের খবর অনুযায়ী, ফ্লোরিডার পাম বিচের মার-এ লাগো রিসোর্টে স্থায়ীভাবে বসবাস শুরু করতে যাচ্ছেন ট্রাম্প।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়ায় ফ্লোরিডায়ই স্থায়ীভাবে থাকবেন ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাম বিচের মার-এ লাগো রিসোর্টের বেশকিছু ট্রাক পৌঁছতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এগুলোতেই ট্রাম্প পরিবারের বিভিন্ন জিনিসপত্র ওই রিসোর্টে নেয়া হচ্ছে।

প্রেসিডেন্ট হিসেবে চার বছরের ক্ষমতায় মার-এ লাগো রিসোর্টেই বেশি সময় কাটিয়েছেন ট্রাম্প। ওই রিসোর্টটি ‘উইন্টার হোয়াইট হাউস’ হিসেবে পরিচিত। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প তার বৈধ আবাস নিউইয়র্কের ট্রাম্প টাওয়ার থেকে মার-এ লাগো শহরে সরিয়ে নেন।

১৯৮৫ সালে ১ কোটি ডলারে ওই রিসোর্টটি কিনে নেন দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করা ৭৪ বছর বয়সী এই প্রেসিডেন্ট। গত চার বছরে প্রতি শীতেই তার সময় কেটেছে সেখানে। ২০ একর জমির ওপর করা ওই রিসোর্টটিতে ১২৮টি রুম আছে। এটি ১৯২৭ সালে তৈরি করা হয়। সুত্র: জাগোনিউজ।

ভয়েস/ জেইউ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION