সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

মহেশখালী শতাধিক কম্বল বিতরণ করেছেন ইউএনও মাহফুজুর রহমান

এস. এম. রুবেল, মহেশখালী:

মহেশখালী উপজেলার কুতুবজোমে দুটি এতিম খানায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান। এসময় তিনি এতিম শিশুদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে খোঁজ খবর নেন।

বুধবার (২০) জানুয়ারী বিকেল ২টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের হযরত সালমান ফারসী (রাঃ) তা’লীমুল কুরআন মাদ্রাসা এবং খোন্দকার পাড়ার আল্লামা মোহাম্মদ ফোরকান (রহ.) এতিমখানায় এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়, কুতুবজোমের ঐ দুটি মাদ্রাসায় প্রায় শতাধিক কম্বল বিতরণ করা হয়। এসব কম্বল শুধুমাত্র এতিম শিশুদের ব্যবহার করার জন্য প্রদান করা হয়। এসময় দুই মাদ্রাসার এতিম শিশুরা উপস্থিত ছিল। তারা কম্বল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, “উপজেলার এতিম শিশুদের প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহযোগীতা করে পাশে থাকবে। তাই তাদের শীত নিবারণের জন্য প্রাথমিক পর্যায়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তাদের সার্বিক খোঁজখবর রাখা হবে।”

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION