বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কর্মব্যস্ততা শেষে পেকুয়ার মাসিক আইন-শৃঙ্খলা সভায় এমপি জাফর আলম

ছোটন কান্তি নাথ:
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম আজ বুধবার সারাদিন সরকারী বিভিন্ন কর্মসূচীতে ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছেন। তন্মধ্যে দিনের বেশিরভাগ সময় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির সাথে কক্সবাজারে। স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক প্রোগ্রাম শেষে যোগ দেন পেকুয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায়।

সংসদ সদস্য জাফর আলমের ব্যক্তিগত সহকারী মো. আমিন চৌধুরী জানান, সরকারী সফরে কক্সবাজারে আসা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি মহোদয়ের সাথে দিনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন এমপি জাফর আলম। প্রথমে তিনি সকালে কক্সবাজারে সৌজন্য স্বাক্ষাত করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এর পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগ দেন কক্সবাজারস্থ আঞ্জুমানে ইত্তেহাদ এর কার্যালয় পরিদর্শনে। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগ দেন বিজিবি কক্সবাজার রিজিয়ন আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে। এর পর বহুল প্রতিক্ষিত কক্সবাজার জেলার নবম থানা ঈদগাঁও থানা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে।

এমপির জাফর আলমের সহকারী আমিন চৌধুরী আরো জানান, এর পর বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানানো শেষে কক্সবাজার থেকে সরাসরি চলে যান পেকুয়া উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোতাচ্ছেম বিল্যাহ’র সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি জাফর আলম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION