বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

ফুটবল বিশ্বে শীর্ষ গোলদাতা এখন রোনালদো

শীর্ষ গোলদাতা হওয়ার মুহূর্ত

ক্রীড়া ডেস্ক:

গত সপ্তাহে সাসসুওলোর বিপক্ষে যোগ করা সময়ে গোল করে জুভেন্টাসকে জিতিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো যৌথভাবে শীর্ষ গোলদাতার আসনে বসেন। ইন্টার মিলানের বিপক্ষে গত রোববারের ম্যাচে তা এককভাবে নিজের করে নিতে চাইলেও পারেননি, ম্যাচটি হেরে যায় ২-০ গোলে। লিজেন্ডারি জুভ ফরোয়ার্ডের প্রতীক্ষার অবসান হলো ইতালিয়ান সুপারকাপের ফাইনালে। নাপোলির জালে ৬৪তম মিনিটে বল পাঠিয়ে নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।

কর্নার থেকে উড়ে আসছিল বল, নাপোলির ডিফেন্ডাররা রোনালদোর অবস্থান চিহ্নিত করতে পারেননি। পর্তুগিজ ফরোয়ার্ড খুব সহজে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন। এই গোলে ফুটবল ইতিহাসের সর্বকালের শীর্ষ গোলদাতার মর্যাদায় অধিষ্ঠিত হলেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। রোনালদো ছাড়িয়ে গেলেন ১৯৩১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ৭৫৯ গোল করা অস্ট্রিয়ান চেক স্ট্রাইকার জোসেফ বিকানকে। তার এমন অনন্য কীর্তি গড়ার দিনে জুভেন্টাস ২-০ গোলে জিতে ট্রফি হাতে নিয়েছে।

ঝলমলে ক্যারিয়ারে রোনালদো এখন ৭৬০ গোলের মালিক। বিশ্ব ফুটবলে যে এই চূড়াটা তিনি আরও লম্বা করতে যাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না। আগামী ৫ ফেব্রুয়ারি ৩৬ বছর পূর্ণ করতে যাওয়া এই ফরোয়ার্ডের ক্যারিয়ার শুরু হয়েছে স্পোর্তিং লিসবনে। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে খেলে জুভেন্টাসেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন।

রোনালদোর এই রেকর্ডকে চ্যালেঞ্জ করতে পারেন তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডের ক্যারিয়ার গোল ৭৪২টি। পর্তুগালের হয়ে রোনালদোর গোল ১০২টি। আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে গোলের সেঞ্চুরি তার, আর ৭ গোল করলে স্পর্শ করবেন শীর্ষ আন্তর্জাতিক গোলদাতা ইরানের সাবেক ফরোয়ার্ড আলী দাইয়িকে।সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION